কেন্দ্রীয় চুক্তিতে সাকিব, সঙ্গে চার নতুন মুখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২২:৫২

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। সেখানে চার তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন প্রথমবার। সাকিব আল হাসান এক বছর চুক্তির বাইরে থাকলেও নতুন চুক্তিতে ঢুকেছেন। সাকিব ছাড়াও শ্রীলঙ্কা সফরে টেস্টে দারুণ বোলিং করায় কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন পেস বোলার তাসকিন আহমেদ। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

অনেকদিন থেকে আলোচনায় থাকা কেন্দ্রীয় চুক্তি অবশেষে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগের বছর সাদা বল ও লাল বলের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করলেও এবার ফরম্যাট অনুযায়ী কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বিসিবি। এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত বছর বাইরে থাকা সাকিব ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতে। ফেরানো হয়েছে দারুণ ছন্দে থাকা ডানহাতি পেসার তাসকিনকে। এই দুজনই আছেন তিন ফরম্যাটের চুক্তিতে। এই চুক্তির মেয়াদ গত মে থেকে সামনের ডিসেম্বর পর্যন্ত।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে শামীম হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলামের।

গত বছরের সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সৌম্য সরকার চুক্তিতে থাকলেও এবার আছেন কেবল টি-টোয়েন্টিতে। আগের চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। আগের বছর সাদা বল ও লাল বলের চুক্তিতে থাকলেও এবার কোনও ফরম্যাটে নেই মোহাম্মদ মিঠুন। আর গতবার নাঈম হাসান লাল বলের চুক্তিতে থাকলেও এবার নেই।

গতবার ১৭ জন ক্রিকেটারকে চুক্তিতে রাখা হলেও এবার ৭ জন বাড়িয়ে সংখ্যা হয়েছে ২৪। তিন ফরম্যাটের চুক্তিতে আছেন কেবল ৫ ক্রিকেটার। তারা হচ্ছেন- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস ও শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে আছেন কেবল তিনজন। তারা হচ্ছেন- তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

ওয়ানডে ও টি-টোয়েন্টির কেন্দ্রীয় চুক্তিতে আছেন চারজন- মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন ও আফিফ হোসেন।

কেবলমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে আছেন ছয়জন। তারা হচ্ছেন- সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন।

কেবলমাত্র টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে আছেন ছয়জন। তারা হচ্ছেন- নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী