সবচেয়ে খরচে বোলিং সাকিবের

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৬, ১৯:২৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৯:৩১

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির, ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা বোলারদের একজন সাকিব আল হাসান। রান রেট কমিয়ে ব্যাটসম্যানদের টুটি চেপে ধরতে বা ব্রেক-থ্রু এনে দিতে জুড়ি নেই তার। 

সাকিব সেই সাকিবই শুক্রবারে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে খরচে বোলিং করলেন। এদিন ৪ ওভারে ৪৫ রান দেন সাকিব। টি-টোয়েন্টিতে এই প্রথম কোনও ম্যাচে ৪০ রানের বেশি দিলেন সাকিব। নিজের প্রথম ওভারে ১৫ রান দেন সাকিব। এরপরের তিন ওভারে যথাক্রমে ৭, ১৩ ও ১০ রান করে দেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারের বোলিং স্পেলে ৪৫ রান দিয়ে এক উইকেট নেন তিনি। 
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র একবারই ৪০ রান দিয়েছিলেন সাকিব। ২০১২ সালে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারের স্পেলে ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। 
তবে শুক্রবারের ম্যাচে ৪ ওভারে ৪৫ রান দিলেও এটিই কিন্তু সাকিবের বাজে ইকোনমি রেট নয়। ২০১৪ সালের এপ্রিলে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে ৩ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। সেবার ওভার-প্রতি ১২ রান দিয়েছিলেন তিনি। শুক্রবারের ইকোনমি রেট ১১.২৫।০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। 

তবে ম্যাচ শেষে সাকিবের আক্ষেপ থাকার কথা নয়। বল হাতে ব্যর্থ হলেও বরাবরের মতো ব্যাট হাতে পুষিলে দিলেন তিনি। ম্যাচের শেষ দিকে তার ১৩ বলে অপরাজিত ২০ রানের ছোট ঝড়ো ইনিংসে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম