‘তামিমকে সিদ্ধান্ত পাল্টাতে অনুরোধ করা হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের ওপেনিংয়ে থাকা নিয়ে নির্বাচকদের মধ্যে কোন দ্বিধা ছিল না। ডমিঙ্গো কিংবা মাহমুদউল্লাহর ‘না’ মনোভাব থাকলেও নির্বাচকদের ভাবনাতে খুব ভালো করেই ছিলেন। এর পরও ১ সেপ্টেম্বর তামিম বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাই নির্বাচকদের দল ঘোষণা সহজেই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পাক্কা এক সপ্তাহ পর বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। গুঞ্জন উঠে তামিমের মত পাল্টাতে চেষ্টা করছেন নাজমুল হাসান। তবে শুক্রবার বোর্ড প্রধান জানালেন, সেই খবর মিথ্যা ও ভিত্তিহীন।

তামিমকে দলে ফেরানোর চেষ্টা করা হয়েছে কিনা- প্রশ্নে বোর্ড সভাপতি বলেছেন, ‘তামিমকে তার নিজের সিদ্ধান্ত ভেবে দেখতে কিংবা পুনর্বিবেচনা করতে বলা হয়নি। এমন কোন ঘটনাই হয়নি। এটা ভুল তথ্য। কারণ তামিম এই সিদ্ধান্ত আমার সঙ্গে কথা বলে, আলোচনা করে নিয়েছে। যেখানে এই সিদ্ধান্ত আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে, সেখানে তাকে দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার কোন ঘটনা ঘটে কীভাবে।’

অবশ্য বিশ্বকাপের মতো একটি আসর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আগে তামিম বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করেছিলেন। ১ সেপ্টেম্বর তামিম বলেছিলেন, ‘আমি তাদের (বোর্ড প্রধান নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন) বলেছি যে, আমার মনে হয় না বিশ্বকাপ দলে থাকা উচিত। তাই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটার দুই-তিনটি কারণ আছে। গেম টাইম একটা বড় কারণ। এই ফরম্যাটটা আমি বেশ অনেক দিন ধরে খেলছি না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী