নিজেকে ফিরে পেতে ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২১, ২০:০৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:০৫

পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি মুশফিকুর রহিম। অজিদের দেওয়া কঠোর বিধিনিষেধে খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষেও। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরলেও রান করতে পারেননি। ৫ ম্যাচে মুশফিকের সংগ্রহ ছিল ৩৯! কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ফিরে পেতে ম্যাচ প্রস্তুতির বিকল্প দেখছেন না অভিজ্ঞ ক্রিকেটার। এই কারণে ‘এ’ দলের হয় দুটি ওয়ানডে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ বরাবর দুটি ম্যাচ খেলার আবেদন করে সবুজ সংকেতও পেয়েছেন তিনি। বিভাগটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এ- দলের ম্যাচ হবে চট্টগ্রামে। মুশফিক খেলার আগ্রহ দেখিয়েছে। আমরা তাকে খেলতে বলেছি। ম্যাচ অনুশীলনের ব্যাপার আছে। সে হয়তো নিজ থেকে অনুভব করছে ম্যাচ খেললে আত্মবিশ্বাস বাড়বে। আমরা তার সিদ্ধান্তকে সমর্থন করি।’

হাইপারফরম্যান্স ইউনিট ও ‘এ’ দল ৫টি ওয়ানডে খেলবে। প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩০ সেপ্টেম্বর। বাকি দুটি মাঠে গড়াবে ২ অক্টোবর ও ৪ অক্টোবর। মুশফিক প্রথম দুটি ম্যাচ খেলারই আগ্রহ দেখিয়েছে। কারণ তৃতীয় ম্যাচের সময় জাতীয় দলের ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী