নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে, প্রশ্ন রমিজ রাজার

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য এ এক আনন্দময় উপলক্ষ। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু আজ (শুক্রবার) প্রথম ওয়ানডে শুরুর আগমুহূর্তে সফরই স্থগিত করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনডেজসি)। ‘একপক্ষীয় সিদ্ধান্তে’ তারা সিরিজের ইতি টেনে দেওয়ায় হতাশ-ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা। নিউজিল্যান্ড নিরাপত্তা হুমকির কথা বললেও সেই হুমকি আসলে কী, সেটা স্পষ্ট করে না বলায় রমিজের হতাশা আরও বেশি।

রাওয়ালপিন্ডির প্রথম ওয়ানডে শুরুর আগে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে সফর বাতিলের ঘোষণা দেয়। তাদের এই ঘোষণায় আকাশ ভেঙে পড়ে পিসিবির ওপর। অনেক কাঠখড় পুড়িয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পর নতুন করে কিউইদের এই সিদ্ধান্তে আবার ওলটপালট হয়ে গেলো সবকিছু। পিসিবি অনেক বোঝানোর চেষ্টা করেও সিরিজটি এগিয়ে নিতে পারেনি। কিন্তু আসলে কী হুমকিতে এত বড় সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড, সেটা জানাতে পারেনি পিসিবি। সেই কারণেই রমিজের প্রশ্ন, নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে?

দিনকয়েক আগে তিন বছরের জন্য পিসিবির চেয়ারম্যানের পদে বসা রমিজের এটা ছিল দায়িত্ব পাওয়ার পর প্রথম সিরিজ। শুরুটা মোটেও এরকম চাননি তিনি। স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের সিদ্ধান্তে হতাশ সাবেক এই অধিনায়ক। টুইটারে লিখেছেন, ‘পাগলাটে একটা দিন! আমাদের খেলোয়াড় ও ভক্তদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। নিরাপত্তা হুমকিতে একপক্ষীয় সিদ্ধান্ত নিয়ে সিরিজ থেকে এভাবে সরে দাঁড়ানো খুবই হতাশাজনক। বিশেষ করে যখন কোনও কিছুই না জানিয়ে করা হলো। নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে?’

শুধু হতাশা কিংবা প্রশ্ন নয়, নিউজিল্যান্ডকে একরকম হুমকিও দিয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান। আইসিসিতে কিউইদের বিরুদ্ধে অভিযোগ করার ইঙ্গিত রমিজের, ‘আইসিসিতে নিউজিল্যান্ড আমাদের জাবাব পাবে।’

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের