মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭

আগামী ১৬ নভেম্বরে জিম্বাবুয়েতে শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ বাছাই। সেই লক্ষ্যে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাছাইয়ের লক্ষ্যে ক্যাম্পও শুরু হয়ে যাচ্ছে ২১ সেপ্টেম্বর।

৫০ ওভারের বিশ্বকাপে এখনও মূল পর্বে খেলার সুযোগ হয়নি সালমা-রুমানাদের। ২০১১ ও ২০১৭ সালের বাছাইয়ে তাদের অবস্থান ছিল পঞ্চম। বাছাইয়ের আগে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে রুমানারা। তারও আগে অবশ্য প্রিলিমিনারি ক্যাম্পে ৫টি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বিসিবি একাডেমিতে ২১ সেপ্টেম্বর প্রিলিমিনারি ক্যাম্প শুরু হয়ে চলবে ২৫ তারিখ পর্যন্ত। ফিটনেস ও ফিল্ডিং অনুশীলনের পর ২৬ সেপ্টেম্বর সিলেট চলে যাবে রুমানারা। একই দিন হবে করোনা পরীক্ষা। ২৭ তারিখ অনুশীলনের পর ২৮ সেপ্টেম্বর হবে প্রথম প্রস্তুতি ম্যাচ। পরেরগুলো ৩০ সেপ্টেম্বর, ৪,৭ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।     

প্রাথমিক দল: মুর্শিদা খাতুন, শামিমা সুলতানা, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আকতার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সানজিদা আখতার, সোবহানা মোস্তারি, খাদিজাতুল কুবরা, শারমিন আকতার সুপ্তা, পূজা চক্রবর্তী, দিশা বিশ্বাস।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের