ইংল্যান্ডে নিউজিল্যান্ড দলকে বোমা হামলার হুমকি!

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৬

এবার ইংল্যান্ডে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল। তৃতীয় ওয়ানডের আগে তারা জানতে পারে, লিস্টারের টিম হোটেলে রাখা হতে পারে বোমা! এমনকি নিউজিল্যান্ডে ফেরার পথেও বোমা রাখা হতে পারে বিমানে! তবে এমন হুমকির পরও লিস্টারের ম্যাচ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড!

নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান থেকে কিউইদের ছেলেদের ক্রিকেট দল ফিরে গেলেও এখানে তেমন কিছু হচ্ছে না। কিউই ক্রিকেট বোর্ড বলেছে, এই হুমকির সংবাদ ‘বিশ্বাসযোগ্য’ নয়।

জানা গেছে, নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের এক সদস্যের কাছে এই হামলার খবরটি আসে। ঘটনার পর সোমবার পুরোপুরি হোটেল রুমে আবদ্ধ থাকে নারী ক্রিকেটাররা। ডাকা হয় পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদেরও। তখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় পরিত্যক্তই হবে। পরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের মুখপাত্র বলেছেন, ‘ইসিবি হুমকি ভরা একটি ইমেইল পেয়েছে। কিন্তু মেইলটিতে নির্দিষ্ট করে নিউজিল্যান্ডের নারী দলকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। পরে তদন্ত করে দেখা গেছে বিষয়টি বিশ্বাসযোগ্য নয়।’

পরিত্যক্ত না হওয়ায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ম্যাচটা যথারীতি অনুষ্ঠিত হবে। সফরকারীরা লিস্টারে পৌঁছানোর পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী