ক্রিকেট গুরুকে নিয়ে মাশরাফির আবেগমাখা পোস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্রিকেট সংগঠক, কোচ, ক্রিকেট লেখক ও বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় গুরুর মৃত্যুতে আবেগ ধরে রাখতে পারেননি মাশরাফি বিন মুর্তজাও। সোশ্যাল মিডিয়াতে জালাল আহমেদ চৌধুরীকে নিয়ে আবেগমাখা পোস্ট করেছেন সাবেক অধিনায়ক।

নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে মাশরাফি লিখেছেন, ‘যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা, তাদের বিদায়গুলো এভাবে দেখা খুবই কঠিন। স্যার আপনার অধীনে খেলা, আপনার আদেশ, ড্রেসিংরুমে আপনার স্থির থাকা, আপনার লেখা- এসব কিছুই এখন স্মৃতি হয়ে গেলো। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে, তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন আপনি, আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমিন।’

ক্রীড়াঙ্গনের জনপ্রিয় এই ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেছেন মঙ্গলবার সকালে। বেলা তিনটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর আজিমপুর কবরস্থান সংলগ্ন মাঠে জালাল আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। আজিমপুর কবরস্থানেই মরহুমকে শায়িত করা হবে।

জালাল আহমেদ ক্রিকেটার ছিলেন সত্তর দশকে। আশির দশক থেকে কোচিংও শুরু করেন। দেশের অনেক তারকা ক্রিকেটার তার হাতে গড়া। এছাড়া তিনি ক্রিকেট নিয়েও সাংবাদিকতা করেছেন। দেশের ক্রিকেট সাংবাদিকদের মধ্যে অন্যতম অভিজ্ঞ লেখক হিসেবে খ্যাতি ছিল। দেশের পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী