প্রথমবার নেপালে, উন্মুখ হয়ে আছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৮

আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)। খেলবে ছয় দল। কুড়ি ওভারের এই প্রতিযোগিতায় অংশ নিতে তামিম ইকবাল এখন নেপালে। আজ টুর্নামেন্ট শুরু হলেও তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস মাঠে নামবে আগামীকাল (রবিবার)। দীর্ঘ বিরতির পর মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর বসে না থেকে নেপালের প্রিমিয়ার লিগে খেলার সুযোগ লুফে নিয়েছেন তামিম। প্রায় ১৬ মাস টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেননি তামিম। সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছেন। ফেরার মিশনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত সপ্তাহে অনুশীলন করেছেন তামিম। সেন্ট্রাল উইকেটে তামিমের ব্যাটিং দেখে ভালো অবস্থাই মনে হয়েছে। বিশ্বকাপ না খেললেও বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। তাই নেপালের লিগ খেলে নিজেকে প্রস্তুত করতে মুখিয়ে বাঁহাতি ওপেনার।

দীর্ঘ বিরতির পর মাঠে ভালো করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তামিম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘মিরপুরে কিছুদিন অনুশীলন করলাম। এখন নেপালে খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, এখানে দারুণ একটি টুর্নামেন্ট হবে। আমি এখান থেকে ইতিবাচক কিছু নিয়ে যেতে পারবো। আমার ম্যাচ বাই ম্যাচ খেলা খুব গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই।’

হিমালয়ের দেশে খেলতে গিয়ে দারুণ রোমাঞ্চিত তামিম বলেছেন, ‘নেপাল খুব সুন্দর দেশ। আগে এখানে আসা হয়নি। আমি দারুণ রোমাঞ্চিত।’

তামিমের আশা, শুরুটা ভালোভাবেই করতে পারবেন, ‘আমি গত তিন মাস ধরে চোটে ছিলাম। তবে কয়েক সপ্তাহ হলো ভালো বোধ করছি। মিরপুরেও অনুশীলন করেছি, কোনও সমস্যা হয়নি। আশা করি এখানে শুরুটা ভালো করতে পারবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম