হাথুরুসিংহেকে অপসারণের চেষ্টায় ভূমিকা ছিল তামিমের!

  স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৫, ১২:৫৭আপডেট : ০৬ জুন ২০২৫, ১২:৫৭

চন্ডিকা হাথুরুসিংহে ও নাসুম আহমেদের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান অভিযোগ করেছেন, নাসুম আহমেদ ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মধ্যে ঘটে যাওয়া ড্রেসিং রুমের ঘটনা ইচ্ছাকৃতভাবে ফাঁস করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস! যার উদ্দেশ্যই ছিল শ্রীলঙ্কান কোচকে অপসারণ করানো।

সাকিব এমন অভিযোগ করেছেন বিসিবির বিশেষ কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে! ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ আইসিসি বিশ্বকাপে জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটির রিপোর্ট হাতে এসে পৌঁছেছে ক্রিকবাজের কাছে। তার চাকরি যাওয়ার পেছনে নাসুমের ওপর শারীরিক আঘাতের বিষয়টি সেখানে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে হাথুরুসিংহে সম্প্রতি এই অভিযোগ অস্বীকার করেন। 

কমিটির অনুসন্ধান অনুযায়ী সাকিব অভিযোগ করেন, নাসুমকে হাথুরুসিংহের থাপ্পড় মারার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্ককে ইচ্ছাকৃতভাবে মিডিয়ায় ছড়ান তামিম ও জালাল ইউনুস। যাতে কোচের বিরুদ্ধে একটি অভিযোগ তৈরি করে তাকে বরখাস্ত করানোর মঞ্চ তৈরি যায়।

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান (জালাল ইউনুস) এবং তামিম ইকবাল ‘থাপ্পড়’ নিয়ে ঘটনার বিস্তারিত জানতে নাসুমকে ফোন করেছিলেন এবং মিডিয়ায় এটি ফাঁস করেছিলেন।’

বিসিবির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লিও ওই ঘটনার বিষয়ে জানতেন। নাসুম স্বীকার করেছেন, তিনি ঘটনার চেয়ে বেশি বিব্রত হয়েছেন ঘটনাটি কীভাবে জনসমক্ষে চলে সেটা নিয়ে।

বিশেষ কমিটি বিশ্বকাপের সময় দলের পরিবেশকে “বিভক্ত ও বিষাক্ত” বলে উল্লেখ করে এবং খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মধ্যে বিশ্বাস ও যোগাযোগের অভাবের ওপর গুরুত্বারোপ করে তাৎক্ষণিক সংস্কারের সুপারিশও করে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ খুবই হতাশাজনক পারফরম্যান্স করে। ১০ দলের মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতে অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি