বৃষ্টির বাধায় ব্যাটিং করা হলো না তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৩

নিজেকে ফিরে পেতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নাম লিখিয়েছেন তামিম। রবিবার ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে মাঠেও নেমেছিলেন। কিছুক্ষণ ফিল্ডিংয়ের পর তার ছন্দে ফেরার পথে বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি! প্রকৃতি মুখ গোমড়া করে থাকায় ব্যাটিংয়ে নামা হয়নি বামহাতি ওপেনারের।

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে তামিমরা। শুরুটাও তারা ভালো করে দুর্গেশ গুপ্তার বোলিংয়ে! দিশেহারা হয়ে পড়ায় পোখারা রাইনোস ১০.১ ওভারে ৬৫ রান তুলতেই হারায় ৭ উইকেট! এর পর বৃষ্টি নামলে ম্যাচ আর মাঠেই গড়ায়নি। ঝুম বৃষ্টিতে পরবর্তীতে একটি বলও গড়ায়নি। পরিত্যক্ত হয় ম্যাচ। পোখরার হয়ে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেছেন আসেলা গুনারত্নে।

তবে ব্যাটিংয়ের প্রস্তুতি না হলেও দারুণ এক থ্রোতে পোখরার আসেলা গুনারত্নেকে রান আউট করেছেন তামিম। সোমবার তামিমের দল দ্বিতীয় ম্যাচ খেলবে চিতওয়ান টাইগার্সের বিপক্ষে।

তামিম প্রায় ১৬ মাস টি-টোয়েন্টি খেলেননি। সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেছেন। সঙ্গে চোট যুক্ত থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে বসে না থেকে ছন্দে ফিরতে নেপালের প্রিমিয়ার লিগকেই পাখির চোখ করেছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম