বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের উত্তাপ। আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থীর সমর্থকরা শেরেবাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে ভিড় জমান। মূলত যে সব প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, তারাই শো-ডাউনে অংশ নিয়েছিলেন। বিসিবির ২৫ পরিচালকের মধ্যে ক্যাটাগরি-১ থেকে ৭ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন! কেননা তাদের প্রতিদ্বন্দ্বীই নেই। মনোনয়নপত্র বাতিল না হলে নিশ্চিতভাবেই আগামী কমিটিতে তারা পরিচালক হিসেবে আসছেন।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ পরিচালক নির্বাচিত হয়ে আসবেন। ইতিমধ্যে এই ক্যাটাগরিতে সাতজন নির্বাচিত হওয়ার পথে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকা কাউন্সিলররা হচ্ছেন- আ. জ. ম. নাসির উদ্দিন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকোট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) এবং আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)। এই ক্যাটাগরিতে নির্বাচন করে আসতে হবে তিনজনকে। ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরিচালক ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন নির্বাচিত হয়ে আসবেন। এখানে ১২ পদের জন্য লড়বেন ১৭ কাউন্সিলর। ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এখানে দুইজন প্রার্থী আছেন। নাজমুল আবেদীন ফাহিম প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদ মাহমুদ সুজনের সঙ্গে।

এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক আসবেন। এখান থেকে ইতিমধ্যে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি মনোনীত হয়েছেন।

মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। কারও মনোনয়নপত্র বাতিল হলে সেটার আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। এর ছয় দিন পর, ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের পরের দিন ৭ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী