হার্ট অ্যাটাক ইনজামামের

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০৪

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক পাক অধিনায়ক ইনজামাম উল হক। এরই মধ্যে পাকিস্তানি এই ব্যাটিং গ্রেটের অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। 

ইনজামাম হৃদরোগে আক্রান্ত হন লাহোরে। গত তিন দিন ধরে বুকে ব্যথা হচ্ছিল বলে অভিযোগ করছিলেন। শুরুর পরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি। কিন্তু সোমবারের পরীক্ষায় ধরা পড়ে তার হার্ট অ্যাটাক হয়েছে। এর পরেই দ্রুততার সঙ্গে তার অস্ত্রোপচার করাতে হয়েছে। ইনজামামের এজেন্ট বলেছেন, এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। 

৫১ বছর বয়সী এই পাকিস্তানি গ্রেট ক্রিকেট ছেড়েছেন ২০০৭ সালে। দেশের হয়ে ওয়ানডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫ ম্যাচে রয়েছে ১১ হাজার ৭০১ রান। দেশের হয়ে টেস্টেরও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১১৯ ম্যাচে করেছেন ৮ হাজার ৮২৯ রান। অবসরের পর পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন অনেক দিন। শুরুতে ব্যাটিং পরামর্শক পরে ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এমনকি আফগানদেরও হেড কোচ ছিলেন।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম