৯ ম্যাচ পর কলকাতার একাদশে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৯:৪৩আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৯:৪৩

আইপিএলের শুরু থেকে সাকিব কলকাতার একাদশে নিয়মিত খেলেছেন। কিন্তু প্রথম তিন ম্যাচের পর গত ৯ ম্যাচ ধরেই মূল একাদশের বাইরে ছিলেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। অবশেষে রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এরই মধ্যে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে কলকাতা। টিম সেইফার্টের বদলে আজ দলে স্থান পেয়েছেন সাকিব। আগের ম্যাচে ফার্গুসনের বদলে নামা টিম সেইফার্ট কিছুই করতে পারেননি। ফলে বাদ পড়তে হয়েছে তাকে।

কলকাতার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। কেননা ১২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা। প্লে-অফ খেলার লড়াইতে আছে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মানে চার দলেরই সমান সুযোগ আছে প্লে অফ খেলার। সবমিলিয়ে তাই আজকের ম্যাচ জয় ভীষণ প্রয়োজন কলকাতার জন্য।

সাকিব প্রথম তিন ম্যাচে ৩৮ রান ও ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু পারফরম্যান্স সন্তোষজনক না হওয়াতে বাদ পড়েন। এরপর তার একাদশে আর ফেরা হয়নি। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ উইকেটে হারের পর সাকিবকে একাদশে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম