লখনউর দায়িত্ব পেয়ে পান্ত বললেন, ‘দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো’

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৩

আগেই জানা গিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হতে যাচ্ছেন ঋষভ পান্ত। সোমবার আনুষ্ঠানিকভাবে তাকেই অধিনায়ক হিসেবে পরিচয় করিয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। ফলে এই বছর আইপিএলে তার নেতৃত্বে খেলবে লখনউ। দায়িত্ব পেয়ে নিজের প্রতিক্রিয়ায় পান্ত বলেছেন, দলের জন্য নিজের দুইশ ভাগ উজাড় করে দেবেন তিনি। 

মেগা নিলামে পান্তকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ। সোমবার অধিনায়ক হিসেবে তাকে পরিচয় করিয়ে দিতে সঙ্গে ছিলেন দলটির মালিক সঞ্জীব গোয়েনকা ও মেন্টর জহির খান। সেখানে লখনউর নতুন অধিনায়ক জানান, ‘আমার ওপর আস্থা রাখায় লখনউ পরিবারকে ধন্যবাদ। আমি দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো। আর এটাই আমার অঙ্গীকার।’

ফ্র্যাঞ্জাইজিটির প্রথম তিন মৌসুমে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। এবার অবশ্য নিলামে যেতে হয়েছে তাকে। আর পান্ত এর আগে দিল্লি ক্যাপিটালসে ছিলেন দীর্ঘ সময়, সেই ২০১৬ সাল থেকে। দলটির অধিনায়কের দায়িত্বও পান ২০২১ সালে। তার পর তো ২০২৩ সালে গাড়ি দুর্ঘটনায় ছিটকে গেছেন।    

ইডেন গার্ডেনসে আইপিএল শুরু হবে ২১ মার্চ। চলবে ২৫ মে পর্যন্ত। এই বছরে পাঞ্জাবের পর দ্বিতীয় দল হিসেবে নতুন অধিনায়ক ঘোষণা করেছে লখনউ। পাঞ্জাব কিংসের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। 

/এফআইআর/         
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন