বেঙ্গালুরুর অধিনায়ক কে, বিরাট ঘোষণা ডি ভিলিয়ার্সের

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ০৯:০৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:০৬

আইপিএল মেগা নিলামে ভুবনেশ্বর কুমার, ফিল সল্ট, টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মার মতো শীর্ষস্থানীয় খেলোয়াড়দের নিয়েছে। অধিনায়কত্ব দেওয়ার মতো কাউকে খুঁজে পায়নি তারা। এদিকে নিলামের আগেভাগে গুঞ্জন উঠেছিল, বিরাট কোহলি নেতৃত্বভার গ্রহণে সম্মতি জানিয়েছেন। বেঙ্গালুরু আইকন এবি ডি ভিলিয়ার্স এখন সেই কথা নিশ্চিত করলেন। আগামী মৌসুমে ভারতীয় তারকা নেতৃত্বে ফিরছেন।

২০১৩  সালে বেঙ্গালুরুর অধিনায়কত্ব পান কোহলি। ২০২১ সালের আইপিএল শেষে ৯ মৌসুম পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। একই সময়ে জাতীয় দলের অধিনায়ক হিসেবেও পদত্যাগ করেছিলেন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ওটাই সঠিক সময় ছিল বলেছিলেন কোহলি। তাহলে কেন আবার ফিরছেন? আইপিএল নিলাম থেকে পাওয়া জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের কেবল নেতৃত্বের অভিজ্ঞতা আছে। এই তিনজন মিলে মাত্র ১৫ ম্যাচ অধিনায়কত্ব করেছেন। অন্যদিকে কোহলি একাই আইপিএলে নেতৃত্ব দেন ১৪৩ ম্যাচ।

ডি ভিলিয়ার্সের মতে, দলের এই পরিস্থিতিতে কোহলি নেতৃত্ব নেওয়ার বিকল্প কিছু ভাবতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমার মনে হয় না, এখনও এটা নিশ্চিত করা হয়েছে। কিন্তু কোহলি হতে যাচ্ছে অধিনায়ক। আমার মনে হয়, দলের দিকে তাকিয়ে সে এই দায়িত্ব নিতে যাচ্ছে।’

কোহলির অধিনায়কত্বে বেঙ্গালুরু চারবার প্লে অফ খেলেছে। এর মধ্যে কেবল একবার আইপিএল ফাইনাল খেছে তারা। অধিনায়ক হিসেবে আইপিএলে ৬৬ ম্যাচ জিতেছে কোহলি, হার ৭০টি।

/এফএইচএম/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি গণ অধিকার পরিষদের
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
নিউ ইয়র্কে নেতানিয়াহু, হচ্ছে না ট্রাম্পের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট চান মালয়েশিয়ার কোচ
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন