‘নেগেটিভ’ মাহমুদউল্লাহরা অনুশীলনে, পেলো প্রস্তুতি ম্যাচের সূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৮:২৭আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৮:২৭

কোয়ারেন্টিনে শেষ করে আজ (মঙ্গলবার) ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মাঠে নেমেছে বাংলাদেশ। করোনাভাইরাস পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ায় পুরো দল নিয়েই অনুশীলনে নামতে পেরেছে। সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচের আগে চার দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে মাহমুদউল্লাহরা। এর মধ্যে তিন দিন অনুশীলন করে চতুর্থ দিনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওমান ‘এ’ দলের বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সূচি অনুযায়ী, ওমানের স্থানীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। যদিও সেটি বাতিল হয়ে যায়। তবে ওমানে পৌঁছেই দুই পক্ষ আলোচনা করে প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করে ফেলেছে। ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডের মূল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

স্বাগতিক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এক সপ্তাহ আগে ওমানে চলে গেছে মাহমুদউল্লাহরা।

তিন দিনের অনুশীলনের পর ওমান ‘এ’ দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে আরব আমিরাতে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ খেলে পরদিন আবার তারা ওমানে ফিরে আসবে।

১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের