টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ২২:৪৩আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০১:৫৪

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হলেন পেসার রুবেল হোসেন। বিসিবির নির্বাচক প্যানেল আজ (১০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের স্ট্যান্ডবাই সদস্য হিসেবে ওমান গেছেন রুবেল। দলের ট্রেনিং ক্যাম্পে ছিলেন তিনি। মাসকাটে ওমান একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ একাদশ।

লাল-সবুজ জার্সি গায়ে ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি পেসার। তাকে মূল স্কোয়াডে যুক্ত করার কারণ অবশ্য জানায়নি বিসিবি।

আইসিসির নিয়মনুযায়ী ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। সেটি কাজে লাগিয়ে রুবেলকে দলে অন্তর্ভুক্ত করলো বিসিবি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর মাহমুদউল্লাহর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সেই দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে হুট করেই রুবেল মূল স্কোয়াডে ডাক পেলেও দেশে ফিরে আসতে হচ্ছে আমিনুল ইসলাম বিপ্লবকে। নির্বাচক হাবিবুল বাশার সুমন এমনটাই জানিয়েছেন।

শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে আগামীকাল (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাবে বাংলাদেশ। আগামী ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরবে টাইগাররা। ওইদিন থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হবে। 

আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের মুখোমুখি হওয়ার পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহ-মুশফিকরা। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজায় আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘মূল’ বিশ্বকাপ মিশন শুরু হবে।

বাংলাদেশের বিশ্বকাপ দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।

/আরআই/জেএইচ/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম