টিম হোটেলে মোস্তাফিজ, আইপিএল শেষে যোগ দিচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১১:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৪২

নতুন সূচি অনুযায়ী মাহমুদউল্লাহর দল বাংলাদেশ সময় রাত ৮টায় আরব আমিরাতের উদ্দেশে চার্টার্ড ফ্লাইটে ওমান ছাড়বে। আগের সূচিতে হলে একদিন কোয়ারেন্টিনের পর অনুশীলন করে ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ পেতো বাংলাদেশ। কিন্তু আজ রাতে ফেরার কারণে সোমবার কোয়ারেন্টিন করেই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে হচ্ছে। এদিকে বাংলাদেশ শিবিরে যুক্ত হতে ইতোমধ্যেই আরব আমিরাতের টিম হোটেলে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান অবশ্য আইপিএল শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশের এই দুই ক্রিকেটার আইপিএল খেলতে সেপ্টেম্বরের মাঝামাঝি আরব আমিরাতে গেছেন। রাজস্থান রয়্যালস আইপিএল থেকে ছিটকে যাওয়াতে মোস্তাফিজ এখন পুরোপুরি মুক্ত। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফ নিশ্চিত হওয়াতে সাকিব আরও কিছুদিন দলের সঙ্গী হচ্ছেন। ফলে আইপিএল খেলার জন্য বিসিবি থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনাপত্তিপত্র নেওয়া থাকলেও তিনি সেটি বাড়িয়ে নিয়েছেন।

এলিমিনেটর ম্যাচে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। বাংলাদেশ অলরাউন্ডার এই ম্যাচ খেলতে কলকাতার সঙ্গেই রয়েছেন। এলিমিনেটর, কোয়ালিফায়ারের বাঁধা পেরিয়ে কলকাতা ফাইনালে উঠলে সাকিবও দলের সঙ্গে থাকবেন। সেক্ষেত্রে সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে মাহমুদউল্লাহর দলকে। তবে সোমবার কলকাতার আইপিএল যাত্রা শেষ হয়ে গেলে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাধা থাকবে না সাকিবের।

বাংলাদেশ দল আজ আরব আমিরাতে পৌঁছে সোমবার কোয়ারেন্টিন করে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামবে। প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে একদিন বিরতি দিয়ে ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। 

১৫ অক্টোবর ওমানে ফিরে ১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি