সাইফউদ্দিনের পর টি-টেন লিগে জুনায়েদ সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৩:১৭আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৩:৩২

টি-টেন লিগের পঞ্চম আসরে দল পেয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দকী। তার আগে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জুনায়েদকে দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। তারা  আবুধাবি টি-টেন লিগের বর্তমান চ্যাম্পিয়ন।

জুনায়েদ সিদ্দিকীকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলটি বিবৃতিতে জানিয়েছে, ‘পঞ্চম আসরে বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকীকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। চ্যাম্পিয়নরা ফিরে এসেছে।’

যদিও জুনায়েদ নিজেই সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত নন! এক প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি এখনো নিশ্চিত নই। তবে ওদের অফিসিয়াল পেজ থেকে যেহেতু জানানো হয়েছে, তাহলে হয়তো সুযোগ পেয়েছি। আমি আমার এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি পরিষ্কারভাবে জানার অপেক্ষায় আছি।’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে জুনায়েদ। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১২ সালে খেলেছেন। তার আগে দেশের জার্সিতে ১৯ টেস্ট, ৫৪ ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি খেলেছেন। জাতীয় দলের জার্সিতে না খেললেও ঘরোয় ক্রিকেটে এখনো দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন তিনি।

বিশ্বব্যাপী টি-টেন ক্রিকেটকে জনপ্রিয় করে তুলেছে আবুধাবি টি-টেন লিগ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই মাঠে গড়াবে এবারের আসর। আবুধাবিতে আগামী ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম