আইপিএল

শেষ ওভারের রোমাঞ্চে ফাইনালে ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ০১:০৭আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০১:০৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফাইনাল খেলাটা ‘রুটিন’ বানিয়ে ফেলেছে চেন্নাই সুপার কিংস। সবচেয়ে বেশিবার শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার রেকর্ড আগেই ছিল তাদের, এবার সংখ্যাটা আরও বাড়িয়ে নিয়েছে সিএকে। রবিবার নবমবার ফাইনালে নাম লেখালো মহেন্দ্র সিং ধোনিরা। সব মিলিয়ে আইপিএলে খেলা ১২ মৌসুমের ৯বারই ফাইনালে উঠেছে তারা!

রবিবার প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ধোনির চেন্নাই। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে দিল্লি করে ১৭২ রান। কঠিন লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে জয় নিশ্চিত করেছে চেন্নাই। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন হলে অভিজ্ঞ ধোনির ঠাণ্ডা মাথার ইনিংসে ২ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় পায় চেন্নাই। আগামী ১৫ অক্টোবর ফাইনালে ধোনিদের প্রতিপক্ষ এখনও নির্ধারণ হয়নি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ফিরে যান ফাফ ডু প্লেসিস। চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পা মিলে ১১০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। উথাপ্পা ৪৪ বলে ৬৩ রানে আউট হওয়ার পর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। ১৯তম ওভারে দারুণ খেলতে থাকা গায়কোয়াড় আউট হলে চেন্নাইয়ের চাপ আরও বাড়ে। এই ওপেনার ৫০ বলে ৭০ রান করে আবেশ খানের বলে আউট হন।

গায়কোয়াড়েরর আউটের পর চেন্নাইয়ের জিততে প্রয়োজন ছিল ১১ বলে ২৪। কঠিন লক্ষ্যে খেলতে গিয়ে ধোনি দেখালেন নিজের কারিশমা। আবেশ খানকে এক ছক্কা এবং টম কারেনকে তিন চার মেরে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ধোনি অপরাজিত থাকেন ১৮ রানে।

দিল্লির বোলারদের মধ্যে টম কারেন ২৯ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক ধোনি। শিখর ধাওয়ান (৭), শ্রেয়াস আইয়ার (২) ও অক্ষর প্যাটেল (১০) দ্রুত ফিরে গেলেও নিজের প্রান্তে আক্রমণাত্মক খেলতে থাকেন ওপেনার পৃথ্বি শ। দ্রুততার সঙ্গে স্কোরবোর্ডে রান তোলেন এই ব্যাটার। চতুর্থ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন পৃথ্বি। আউট হওয়ার আগে ৩৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া ঋষভ পান্তের অপরাজিত ৩৫ বলে ৫১ ও শিমরন হেটমায়ারের ২৪ বলে ৩৭ রান দলের স্কোরকে ১৭২ রানে নিয়ে যেতে ভূমিকা রেখেছে।

চেন্নাইয়ের জশ হ্যাজেলউড সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের