ভারতের বিপক্ষে জিততে পাকিস্তানের যা প্রয়োজন

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৬:০৭আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৬:০৯

বৈশ্বিক মঞ্চে এলেই ভারতের সামনে নড়বড়ে হয়ে যায় পাকিস্তান। অতীত পরিসংখ্যানই বলে এমন। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনো জয়ের মুখ দেখেনি তারা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে তাই ‘ভয়ডরহীন’ মনোভাব নিয়ে খেলতে বলেছেন জাভেদ মিঁয়াদাদ। 

সুপার টুয়েলভে নিজেদের উদ্বোধনী ম্যাচে ২৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। পাকিস্তানের আর সবার মতো আলাদা উত্তেজনা কাজ কাজ করছে সাবেক পাক অধিনায়ক মিঁয়াদাদেরও। তাই ছন্দে থাকতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প দেখেন না তিনি, ‘টুর্নামেন্টে মোমেন্টাম রাখতে চাইলে ভারতের বিপক্ষে ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওরা শক্তিশালী সন্দেহ নেই, শীর্ষস্থানীয় অনেকগুলো খেলোয়াড় আছে।’ তবে ভারতকে হারাতে হলে বাবরদের মানসিকভাবে চাপমুক্ত থাকার কথা বলেছেন মিঁয়াদাদ, ‘আমরা যদি ভয়রডরহীন ও চাপ মুক্ত হয়ে খেলতে পারি। পাশাপাশি সবাই যার যার দায়িত্ব পালন করে, তাহলে ওদের আমরা অবশ্যই হারাতে পারবো।’ 

মিঁয়াদাদ আরও বিশ্বাস করেন যে, এই টুর্নামেন্টে পাকিস্তানের ভালো করার সম্ভাবনা আছে। তবে সেজন্য কিছু শর্তপূরণ প্রয়োজন, ‘অনেকে মনে করে টি-টোয়েন্টিতে একজন বা দুজন ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। কিন্তু আমার দৃষ্টিতে বিষয়টা এমন নয়। সবাই যে কোনওভাবে যদি অবদান রাখতে পারে, তাহলেই বিজয়ী হওয়া সম্ভব।’

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী