শঙ্কা কেটে গেছে, মাহমুদউল্লাহকে নিয়েই শুরু বিশ্বকাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ২১:৫০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২১:৫২

মাহমুদউল্লাহর চোট বাংলাদেশ দলে অস্বস্তির খবর হয়ে এসেছিল। তবে টি-টোয়েন্টি অধিনায়ককে নিয়ে সব শঙ্কা কেটে গেছে। আগামীকাল (রবিবার) শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি মোটামুটি সেরে উঠেছি। আগের ইনজুরি এখানে আসার পর দেখা দেয়। এখন ভালো রিকভারি করেছি, সামনের ম্যাচে (স্কটল্যান্ড) খেলতে পারবো।’

রবিবার শুরু হচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপ। উদ্বোধনী দিনে চার দল মাঠে নামবে। ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় স্বাগতিক ওমান লড়বে পাপুয়া নিউগিনির বিপক্ষে। একই মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

বেশ কিছুদিন ধরেই পুরনো পিঠের চোটে ভুগছেন মাহমুদউল্লাহ। এই চোটের কারণে বেশ কিছুদিন বোলিং বন্ধ রেখেছিলেন। কিন্তু টানা খেলার কারণে পিঠের ব্যথা আবার বেড়ে যায় তার। যে কারণে ওমান ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচের পর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ওয়ার্ম-আপ ম্যাচে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী