পাওয়ার প্লেতেই পিএনজিকে চেপে ধরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ১৮:৩১আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে (পিএনজি) ১৮২ রানের লক্ষ্য ছুড়ে প্রতিপক্ষকে পাওয়ার প্লেতেই চেপে ধরেছে বাংলাদেশ। তুলে নিয়েছে ৪ উইকেট। প্রথম পর্বের এই ম্যাচে পাপুয়া নিউগিনির সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেটে ১৭ রান।

১৮২ রানের লক্ষ্যে শুরুটা দেখে-শুনে করলেও সাইফউদ্দিনের তৃতীয় ওভারে শেষ রক্ষা হয়নি ওপেনার সিয়াকার। ফ্লিক করতে গিয়ে লেগ বিফোরে এই ওপেনার বিদায় নেন ৫ রানে। এক ওভার বিরতি দিয়ে হানা দেন পেসার তাসকিনও! অধিনায়ক আসাদ ভালাকে ৬ রানে গ্লাভসবন্দি করান তিনি। নুরুল হাসানের ক্যাচ নেওয়ার ভঙ্গিটাও ছিল দর্শনীয়।

ব্যাট হাতে আলো ছড়ানো সাকিব তাসকিনের পরের ওভারেই বল তুলে নেন। এসে সাজঘরে পাঠান চার্লস আমিনিকে। লং অনে তার দুর্দান্ত ক্যাচটি নিয়েছেন মোহাম্মদ নাঈম। দুই বল পর নতুন নামা সিমোন আতাইকেও সাকিব বিদায় দেন রানের খাতা খোলবার আগেই।

এর আগে পাপুয়া নিউগিনির বিপক্ষে সুপার টুয়েলভ নিশ্চিতের ম্যাচে আলো ঝলমলে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তো বটেই, প্রতিযোগিতারই সর্বোচ্চ স্কোর গড়েছে।

বৃহস্পতিবার ওমানের আল আমিরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করে বাংলাদেশ। মাহমুদউল্লাহর ঝড়ো হাফসেঞ্চুরি (২৮ বলে ৫০), সাকিব আল হাসানের কার্যকর ইনিংস (৩৭ বলে ৪৬) এবং আফিফ হোসেন (১৪ বলে ২১) ও মোহাম্মদ সাইফউদ্দিনের (৬ বলে ১৯*) ছোট ঝড়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে সুবিধা করতে পারেননি নাঈম শেখ (০), মুশফিকুর রহিম (৫) ও নুরুল হাসান সোহান (০)। ২৩ বলে ২৯ রান করেছেন লিটন দাস।

পিএনজির তিন বোলার কাবুয়া মোরেয়া, দামিয়েন রাভু ও আসাদ ভালা প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে