সাকিব স্বীকার করলেন, টানা খেলায় কিছুটা ক্লান্ত তিনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ২২:৫৯আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:০০

গত কয়েক মাস ধরেই খেলার মধ্যে আছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে ক্রিকেটাররা কয়েক সপ্তাহের বিশ্রাম পেলেও সাকিব ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত। তবে টানা খেলার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রভাব না পড়লেও সাকিব যে ক্লান্ত, সেটি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। ওমানের বিপক্ষে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়েছিলেন। বৃহস্পতিবারও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ‘রানিং বিটুইন দ্য উইকেটে’ অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব নিজেই স্বীকার করলেন, টানা খেলায় কিছুটা ক্লান্ত তিনি।

টানা খেলার প্রসঙ্গ টেনে সাকিব পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘আমি কিছুটা ক্লান্ত। শেষ পাঁচ-ছয় মাস ধরে টানা ক্রিকেট খেলছি, ক্লান্তি আসাটা স্বাভাবিক। দীর্ঘ মৌসুম যাচ্ছে আমার। তার পরেও আশা করছি, টুর্নামেন্টে ভালো কিছু করবো।’

ওমানের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন সাকিব। বৃহস্পতিবার পিএনজির বিপক্ষে জয়ের নায়কও তিনি। এনিয়ে আইসিসি ইভেন্টে বাংলাদেশের টানা ছয় জয়ের সবগুলোতে ছিল ম্যাচসেরা অবদান। আজ ব্যাট হাতে ৪৬ রান করার পর বল হাতেও চার উইকেট নিয়েছেন।

ম্যাচ সেরার পুরস্কার হাতে পুরস্কার বিতরণী মঞ্চে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেছেন, ‘প্রত্যেকেটি ম্যাচই আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। প্রথম ম্যাচের পর ধারাবাহিক ভাবে ভালো করা, আমাদের জন্য দারুণ কিছুই। এই ফরম্যাটে আসলে যেদিন যে ভালো খেলবে, তারাই জিতবে। এখন চাপ নেই, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারবো। এ ফরম্যাটে ফর্মে ফিরে আসা কঠিন। ভাগ্য ভালো আমি টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ পাচ্ছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের