মেয়েদের বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে থাকছে দর্শক

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৮:০৫আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:৫৫

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের আগে আগামী নভেম্বরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে রুমানারা। তার আগেই সুখবর পেলো দুই দল। জিম্বাবুয়েতে আসন্ন সিরিজটিতে সীমিত আকারে হলেও দর্শক উপস্থিত থাকতে পারবেন।

নভেম্বরে অনুষ্ঠেয় এই সিরিজে দর্শক উপস্থিতির অনুমতি মিললেও সংখ্যাটা হবে এক হাজার। তার ওপর সবাইকে করোনার টিকা নেওয়া থাকতে হবে।

এর মধ্য দিয়ে গত বছরের জানুয়ারির পর থেকে মাঠে দর্শক পাচ্ছে জিম্বাবুয়ে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ছেলেদের দুই টেস্টের সিরিজের সময় মাঠে দর্শক ছিল।

সামনেই ব্যস্ত ক্রিকেট মৌসুম থাকায় বিষয়টি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে হাতে নিয়েছে ক্রিকেট জিম্বাবুয়ে। দেশটির ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তকে রোমাঞ্চকর আখ্যা দিয়েছে। এর ফলে দর্শক উপস্থিত থাকতে পারেন ১০, ১২ ও ১৫ নভেম্বর অনুষ্ঠেয় তিন ম্যাচেই।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনায় যারা পুরোপুরি টিকাপ্রাপ্ত, তেমন এক হাজার দর্শক মাঠে উপস্থিত থাকতে পারবেন। সঙ্গে টিকা কার্ড থাকতে হবে।’ তবে মাঠে উপস্থিত হলে দর্শকদের করোনাবিধি মানতে হবে। পরতে হবে মাস্ক, মানতে হবে সামাজিক দূরত্ব।

২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৮টি দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক নিউজিল্যান্ড সরাসরি অংশ নেবে। এই বছর ২১ নভেম্বর হারারেতে অনুষ্ঠেয় বাছাই পর্বে খেলবে ১০টি দল। বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে তাতে অংশ নেবে। এখান থেকে তিন দল যাবে বিশ্বকাপের মূল আসরে।

বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য হতাশার বিষয়টি হলো, এখন পর্যন্ত তারা ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে পারেনি! ২০১৭ সালে পঞ্চম হয়ে বাছাই পর্ব থেকেই ছিটকে যায় লাল-সবুজ জার্সিধারীরা।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি