বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে অলআউট ডাচরা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ২১:৩৮আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২১:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় নেদারল্যান্ডসের কাছে এই ম্যাচের মূল্য ছিল না। যার প্রমাণ হিসেবে ছিল তাদের ব্যাটিং! শ্রীলঙ্কার বিপক্ষ প্রথম পর্বের শেষ ম্যাচে মাত্র ৪৪ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় স্কোরটিও ডাচদের। এই লঙ্কানদের বিপক্ষেই তারা ২০১৪ সালে ৩৯ রানে অলআউট হয়েছিল।

শ্রীলঙ্কা আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করায় এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষারও। শারজার এই মাঠেই দ্বিতীয় পর্বের তিনটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। তাই টস জিতে শুরুতে বোলিং নিয়ে কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ার কথা বলেন অধিনায়ক দাসুন শানাকা।  

জবাবে ব্যাটিংয়ে নামলে নেদারল্যান্ডসের একজন বাদে আর কেউ ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার লাহিরু কুমারার বোলিংয়েই তারা ভুগেছে সবচেয়ে বেশি। ৭ রানে ৩ উইকেট নেন কুমারা, ৯ রানে সমসংখ্যক উইকেট নেন হাসারাঙ্গাও। দুটি নেন অফস্পিনার মাহিশ থিকশানা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের