মুশফিকের হাফসেঞ্চুরি তাহলে পাপনের সমালোচনার জবাব?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৮:০৮আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:০৮

গত কিছুদিন ধরেই কুড়ি ওভারের ক্রিকেটে রান খরায় ভুগছিলেন মুশফিকুর রহিম। ২০১৯ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে ম্যাচ জিতেছিলেন। সেটাই ছিল মুশফিকের সর্বশেষ হাফসেঞ্চুরি। এরপর সময়ের হিসেবে কেটে গেছে দুটি বছর, ম্যাচের হিসেবে পাক্কা ১১ ম্যাচ! লম্বা সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের এই হাফসেঞ্চুরি নিশ্চিতভাবেই স্বস্তি ফিরিয়ে দিচ্ছে ড্রেসিংরুমে।

চলতি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেছিলেন। ওই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেও সমালোচিত হতে হয়েছিল উইকেটকিপার এই ব্যাটসম্যানকে। কেননা তার ওই ইনিংস দলকে জেতাতে পারেনি। ফলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মুশফিকসহ বাকি দুই সিনিয়র ক্রিকেটার সাকিব-মাহমুদউল্লাহর এমন স্লো ব্যাটিংয়ের সমালোচনা করে হারের জন্য তাদেরকেই কাঠগড়ায় দাঁড় করান।

একে তো হারের গ্লানি, তার মধ্যে আবার বোর্ড সভাপতির সমালোচনা। সবমিলিয়ে মুশফিক ওমানের বিপক্ষে ‘অন্ধকার মুখ’ নিয়েই মাঠে নেমেছিলেন। এমনকি নিজের ব্যাটিং পজিশন পিছিয়েও নিয়ে যান আট নম্বরে। ওই ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি। ৬ রান করে আউট হয়েছেন। এরপর পাপুয়া নিউ গিনির বিপক্ষেও ৫ রানের বেশি করতে পারেননি। তাই সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুশফিকের ফর্মে ফেরাটা জরুরি ছিল। হয়েছেও তাই।  

লাহিরু কুমারার বলে লংঅনে সিঙ্গেল নিয়ে দুই বছরের খরা কাটিয়েছেন মুশফিক। ৩২ বলে পৌঁছান হাফসেঞ্চুরি। যা আবার বিশ্বকাপে মুশফিকের প্রথম হাফসেঞ্চুরি। এর আগের ২৩ ইনিংস খেলে কোন হাফসেঞ্চুরি ছিল না তার।

৩৭ বলে মুশফিক অনবদ্য ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৫ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। ১৫৪.৫ স্ট্রাইকরেটে মুশফিক বোর্ড প্রধানের কড়া সমালোচনার জবাব কি তাহলে ব্যাট হাতেই দিলেন?

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী