সমালোচকদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ২২:১৮আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সমালোচনায় মুখর ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সমালোচনা আসে সমর্থকদের কাছ থেকেও। সুপার টুয়েলভ নিশ্চিত করার দিনে মাহমুদউল্লাহ আক্ষেপ নিয়ে কথা বলেছিলেন। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সমালোচনাকারীদের আয়নায় মুখ দেখতে বললেন মুশফিকুর রহিম!

রবিবার শারজাতে আগে ব্যাট করে নাঈম ও মুশফিকের হাফসেঞ্চুরিতে ১৭১ রান করেছিল বাংলাদেশ। কিন্তু বাজে অধিনায়কত্ব ও বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে ৭ বল আগেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। এদিন ৩৭ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলা মুশফিক সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে বাইরের সমালোচনার কথা মনে করিয়ে দিতেই ঝাঁজালো কণ্ঠে উত্তর দিলেন তিনি, ‘এরকম কথা তো সব সময় হয়েই থাকবে। এখন একজন খেলোয়াড় হিসেবে আপনি যখন ভাল করবেন, সবাই তালি দিবে, যখন খারাপ করবেন গালি দিবে। এটা তো স্বাভাবিক তাই না? আর এটা আমার প্রথম বছর না। গত ১৬ বছর ধরে খেলছি। আমার কাছে স্বাভাবিক লাগে। আর যারা এরকম কথা বলে, তাদের নিজেদের মুখ একটু আয়নায় দেখা উচিত। কারণ তারা বাংলাদেশের হয়ে খেলে না, খেলি আমরা।’

ক্ষুব্ধ মুশফিক আরও বলেছেন, ‘শুধু আমি না, যারা খেলছেন ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে, সবাই ইনপুট দেওয়ার চেষ্টা করে। কোনওদিন হয়, কোনওদিন হয় না। যেটা বলবো আমরা দেশকে প্রতিনিধিত্ব করি এবং এই গর্ব নিয়েই মাঠে যাই, ভালো করার চেষ্টা করি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী