‘কখনও শুনতে হয়নি, পাকিস্তান যাও’, সামির ট্রল নিয়ে ইরফান 

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ২০:১৮আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২০:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হার মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা। দেশ দুটির রাজনৈতিক বৈরিতা কী পরিমাণ উগ্র, তার প্রমাণ মিলছে গতকালের ম্যাচের পর। ভারতীয় হয়েও শুধু মুসলিম হওয়ার কারণে সামাজিকমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন পেসার মোহাম্মদ সামি।

ক্ষোভের সবটুকুই তারা উগড়ে দিচ্ছেন সামির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। ‘বিশ্বাসঘাতক’ তকমা দিচ্ছেন কেউ কেউ। অনলাইনে সামির ওপর এমন সহিংস আচরণ সহ্য হচ্ছে না ইরফান পাঠানের। সাবেক ভারতীয় এই পেসার এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নিজের টুইটারে। নিজের খেলার সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এটাই বলতে চাইছেন, সামির সঙ্গে যা হচ্ছে তা আসলেই বাড়াবাড়ি, ‘‘আমিও ভারত-পাকিস্তান ম্যাচে হার দেখেছি, কিন্তু কখনও এটা শুনতে হয়নি, ‘পাকিস্তান যাও।’ আমি এই ভারতীয় দলটির কথাই বলছি। যা হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত।’

সামি মূলত লক্ষ্যবস্তুতে পরিণত হন সোশাল মিডিয়ায়। ভারতীয়দের নেতিবাচক কমেন্টে হামলে পড়তে দেখা গেছে। কেউ কেউ তাকে দল থেকে বাদ দেওয়ার আওয়াজও তুলেছেন!

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের