আবারও জ্বলে উঠলেন পাকিস্তানের বোলাররা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ২১:৫৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:৫৯

আগের ম্যাচে ভারতকে শুরুতেই গুঁড়িয়ে দিয়েছিলেন শাহীন আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট না পেলেও আঁটসাঁট বোলিংয়ে চেপে ধরেছিলেন ঠিকই। প্রথম ওভারেই মেডেন। হারিস রউফ হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। একই সঙ্গে মোহাম্মদ হাফিজ-ইমাদ ওয়াসমিরা জ্বলে ওঠায় কিউইদের রানের চাকা বেশি দূর যায়নি। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে পেরেছে নিউজিল্যান্ড।

আজ (মঙ্গলবার) শারজা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে ফর্মে থাকা পাকিস্তান বোলারদের সামনে সুবিধা করতে পারেনি। উদ্বোধনী জুটিতে ৩৬ রা্ন এসেছে, তবে সংগ্রাম করেছেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারেল মিচেল। গাপটিল ২০ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রান করে ফেরেন প্যাভিলিয়নে। মিচেল কিছুটা হাত খুলতে পেরেছিলেন। ইমাদ ওয়াসিমের বলে ফেরার আগে ২০ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ২৭ রানের ইনিংস।

ব্যাটিং অর্ডারের বদলে প্রমোশন পেয়ে চারে নামেন জিমি নিশাম। তবে কিউইদের ‘বাজি’ কাজে আসেনি। মাত্র ১ রান করে তার বিদায়। পরের সময়টা প্রতিরোধ গড়েছিলেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। যদিও খুব একটা সুবিধা করতে পারেননি। উইলিয়ামসন দুঃখজনক রান আউটে ফেরেন ২৫ রানে। ২৬ বলের ইনিংসে ২ চারের সঙ্গে এক ছক্কার মার। কনওয়ে ২৪ বলে ৩ বাউন্ডারিতে করেন ২৭ রান।

এরপর গ্লেন ফিলিপস (১৫ বলে ১৩), টিম সেইফার্ট (৮ বলে ৮) ও মিচেল স্যান্টনারের (৫ বলে ৬) ব্যর্থতায় ৮ উইকেটে ১৩৪ রানে থামে কিউইরা।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার রউফ। এই পেসার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। শাহীন ৪ ওভারে ২১ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। তার মতো একটি করে উইকেট শিকার ইমাদ ও হাফিজের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম