যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৭:০৯আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭:১০

সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবু কাগজে-কলমে কিছুটা সম্ভাবনা বেঁচে আছে! তবে সেই সম্ভাবনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে জটিল সব সমীকরণ।

জটিল অর্থে সম্ভাবনা থাকলেও এই সমীকরণ মিলে যাওয়া এক কথায় অসম্ভবও। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ হেরে বাংলাদেশের পয়েন্ট শূন্য। বাংলাদেশের পরের দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে চার। বাংলাদেশ এই দুই ম্যাচ জিতলেও তখন তাকিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলে বাকিদের ফলাফলের দিকে।

গ্রুপ-১-এ তিন ম্যাচের তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। সোমবার শ্রীলঙ্কাকে হারানোর পর ৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে পুরো দশ পয়েন্ট নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করবে ইংলিশরা। বাংলাদেশের সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বাকি দুটি ম্যাচ হারা যাবে না।

তখন বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে চার। পাশাপাশি অস্ট্রেলিয়াকে বাংলাদেশের বিপক্ষে হারের পর হারতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ারও পয়েন্ট চার থাকবে।

শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিবীয়দের জয় প্রত্যাশা করলেই হবে না। তখন শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবীয়দের হারও প্রত্যাশা করতে হবে। তাহলে ক্যারিবীয়দের পয়েন্টও হবে সমান ৪ পয়েন্ট।

এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া কোন জয় না পেলে তাদের পয়েন্ট ৪-ই থাকবে। তখন ইংল্যান্ড বাদে বাকি চার দলের পয়েন্ট চার হলে নেট রানের রেটের বিবেচনায় এখান থেকে দ্বিতীয় দল সেমিফাইনালের টিকিটি কাটবে। সেক্ষেত্রে বাংলাদেশ দলকে অবশ্যই নেট রান রেটে এগিয়ে থেকে ম্যাচ জিততে হবে!  যা মেলানো অনেকটাই কঠিন।

তবে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারুক আর না পারুক; শেষ দুই ম্যাচের গুরুত্ব অনেক। অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, বাকি দুই ম্যাচেও তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ‘আমরা চেষ্টা করছি। মরিয়া হয়েই চেষ্টা করছি। মাঠে শতভাগ নিবেদন দেওয়ার চেষ্টা করছি, ভুল হচ্ছে। তবে আমরা দুটি ম্যাচ জয়ের চেষ্টা করবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম