ওয়ানডের নেতৃত্বও হারাচ্ছেন কোহলি?

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১২:০০আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২:০০

দুঃসময় কখনো একা আসে না। ভারতের অধিনায়ক বিরাট কোহলির দিকে তাকালে এমনটা মনে হওয়া অস্বাভাবিকও না। তার নেতৃত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে ভারতীয়দের। নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠায় জোর গুঞ্জন চলছে, হয়তো ওয়ানডে অধিনায়কত্বও হারাতে হতে পারে কোহলিকে!

টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য সবাই ভালো কিছুর প্রত্যাশা করেছিল। কোহলি যেহেতু এই বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন। ক্রিকেট প্রেমীদের আশা ছিল চলমান টুর্নামেন্ট দিয়েই তিনি আইসিসির শিরোপা খরা ঘোচাবেন। তাতো হলোই না, বরং নিষ্প্রভ পারফরম্যান্সে তার দলের সমালোচনা হচ্ছে বেশি।

ভারতের গণমাধ্যমগুলোর দাবি, কোহলি হয়তো ওয়ানডের নেতৃত্বও হারাতে চলেছেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইর খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোহলির ওয়ানডে অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে শিগগিরই আলোচনা করবে।

রিপোর্টে বলা হয়েছে, বর্তমান হোম সিজনে মাত্র তিনটি ৫০ ওভারের ম্যাচ রয়েছে। যার সবগুলোই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাই বিসিসিআই চাইছে,  এখন থেকেই আগামী ২০২৩ বিশ্বকাপের আগে দলটাকে গুছিয়ে নিতে।

সামনে দক্ষিণ আফ্রিকাতেও ওয়ানডে সিরিজ থাকায় এটা দেখার বিষয় কোহলি নিজ থেকে সরে দাঁড়ান কিনা!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম