‘দুটি’ ম্যাচের হার ভুলতে পারছেন না মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৩:১৫আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৩:১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের ব্যর্থতার মূল কারণ বিশ্লেষণ করলে সামনে আসবে ব্যাটিং ব্যর্থতা ও কেয়ারলেস ফিল্ডিং! শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস দুটো ক্যাচ মিস না করলে সুপার টুয়েলভে প্রথম ম্যাচ জিততে পারতো বাংলাদেশ। জয়ের সুযোগ ছিল তৃতীয় ম্যাচেও। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে সেটিও হারতে হয়েছে শেষ বলে। এমন দুটি ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টে খুব ভালো অবস্থানেই থাকতো তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর মাহমুদউল্লাহ ওই দুটি হার নিয়ে আক্ষেপ করলেন ভীষণ।

পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এভাবে হারা ভীষণ কষ্টদায়ক, বিরক্তিকর। আমরা দুটি ম্যাচ জিততে পারতাম। জিততে পারলে হয়তো আমাদের সফরের গল্পটাই ভিন্ন হতো।’

মঙ্গলবারের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মতে, বোলিংয়ের জন্য উইকেট ভালো ছিল। কিন্তু আমরা একটুও ভালো করিনি। হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স ছিল। বোলাররা সুবিধা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবুও ভালো ব্যাটিংয়ের আশা করা যেত।’

অভিষেকের পর থেকেই দলের অটোমেটিক চয়েজ হয়ে আছেন মোস্তাফিজুর রহমান। এমনকি টানা বাজে সময় যাওয়ার পরও তাকে একাদশ থেকে বাদ দেওয়ার সাহস করেনি টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মঙ্গলবার ছিল ব্যতিক্রম। তাকে বাদ দিয়েই সাজানো হয় একাদশ। সেক্ষেত্রে প্রোটিয়াদের বিপক্ষে পেস বোলিংয়ে নেতৃত্ব দেন তাসকিন আহমেদ। আগ্রাসন, গতি, স্কিল তিনে মিলে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছিলেন। ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ২ উইকেট। 

ম্যাচ শেষে তাই তাসকিনের প্রশংসা করলেন মাহমুদউল্লাহ, ‘তাসকিন খুবই ভালো বোলিং করেছে। বিশেষ করে, এই টুর্নামেন্টে। তাই আজকের ম্যাচের জন্য তাসকিন ও মোস্তাফিজের যেকোন একজনকে ভাবা হচ্ছিল এবং আমরা একাদশে তাসকিনকেই রেখেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের