‘শূন্যহাতে’ শুক্রবার দেশে ফিরছেন মাহমুদউল্লাহরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ২১:০৯আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২১:৪৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে একটি ম্যাচও জেতা হয়নি। সেমিফাইনালের আশা তো শেষ হয়ে গেছে আগেই। টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ বাড়িও ফিরছে সবার আগে! অস্ট্রেলিয়া ম্যাচ শেষে কাল (শুক্রবার) সকালের ফ্লাইটেই দেশে ফিরছেন মাহমুদউল্লাহরা।

বাংলাদেশ সময় বেলা ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে দুবাই ত্যাগ করবে বাংলাদেশ দল। সব ঠিক থাকলে স্থানীয় সময় বিকাল ৪টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমান অবতরণ করবে।

ইনজুরির কারণে আগেই সাইফউদ্দিন দেশে ফিরেছেন। অন্যদিকে সাকিব চলে গেছেন যুক্তরাষ্ট্রে, ফিরবেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে। আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। তার আগে ১২ নভেম্বর থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা।

অথচ ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে বাংলাদেশ দল বিশ্বকাপে গিয়েছিল। প্রাথমিক রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোনও রকমে নিশ্চিত করে সুপার টুয়েলভ। সেখানে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও হার দেখেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো পাত্তাই পায়নি। মূল পর্বে ৫ ম্যাচের সবক’টিতে হেরে শূন্যহাতে শুক্রবার বাড়ি ফিরছে মাহমুদউল্লাহর দল।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের