দ্বিতীয় ওয়ানডেতেই দেখা যেতে পারে নিগারকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৯:২৯আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯:২৯

আজ (বুধবার) শুরু হয়েছে জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আঙুলের চোটে প্রথম ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা। চোট খুব একটা গুরুতর না হলেও তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমন্ট। তবে প্রথম ম্যাচ না খেললেও দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ নারী দল।

সোমবার অনুশীলনে আঙুলে আঘাত পান নিগার। অধিনায়কের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নিগার আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। যেহেতু আমাদের বাছাই পর্বের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে তাকে ঝুঁকি নিয়ে খেলানো হয়নি। তবে তার ইনজুরি গুরুতর নয়। সে পর্যবেক্ষণে আছে, সবকিছু ইতিবাচক হলে দ্বিতীয় ম্যাচ থেকেই খেলতে পারবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তার জায়গায় অধিনায়কত্ব করেছেন ফাহিমা খাতুন। দুই বছর পর ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৪৮ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ওয়ানডেতে এবারই প্রথম কোনও দলকে পঞ্চাশের নিচে আটকাতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৭৫ রানে অলআউট করেছিল তারা।

২০২২ সালে নিউজিল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাই পর্ব খেলতে হবে। জিম্বাবুয়েতে ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে আয়োজকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে নিগাররা।

প্রথম ওয়ানডে বড় ব্যবধানে জেতার পর বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৩ ও ১৫ নভেম্বর হবে বুলাওয়েতে। নতুন মিশনে যাওয়ার আগে রুমানা আহমেদকে সরিয়ে উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের