পাকিস্তান ফাইনালে গেলে মাঠে উপস্থিত থাকবেন ইমরান খান 

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৯:৫৭

পাকিস্তানের ইতিহাসে জ্বলজ্বলে এক অধ্যায় হয়ে আছে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ। সেবারে ধুঁকতে থাকা দলটি প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরে শুধু ইমরান খানের দৃঢ় নেতৃত্বের কল্যাণে। যাকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারও! 

সেই মানুষটিই এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলেও পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন নিবিড়ভাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মূল পৃষ্ঠপোষকও! চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের উড়ন্ত পারফরম্যান্সে ভীষণ আনন্দিত তিনি! সেজন্যই অন্যরকম একটি বাসনা মনে মনে পুষে রেখেছেন। বৃহস্পতিবার পাকিস্তান ফাইনাল নিশ্চিত করলে দুবাইয়ে কিউইদের বিপক্ষে ম্যাচটা মাঠে বসে দেখবেন তিনি। 

এমন তথ্য জানাচ্ছে জিও নিউজ। তারা বলছে, পাক প্রধানমন্ত্রী নিজের এই ইচ্ছার কথা এরইমধ্যে জানিয়ে রেখেছেন। তবে সেটি তখনই সম্ভব, পাকিস্তান সেমিফাইনালে আজ অজিদের হারাতে পারলে!

অবশ্য এই ফাইনাল নিয়ে পাকিস্তানে আলাদা আবেগও কাজ করছে। বিশ্বকাপের আগে নিরাপত্তার অজুহাতে সফর বাতিল করে দেশে ফিরেছে নিউজিল্যান্ড। বাবর আজমরা যার জবাবটা দিতে চাইছে মাঠের ২২ গজে! 

/এফআইআর/ এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের