করোনা-বিধির কারণে পিছিয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ১৭:১৪আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭:১৮

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডে দুটি টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচিতে দেখা গেলো, সেখানে উল্লেখ আছে শুধু টেস্ট সিরিজের। তাও আবার কয়েক দিন পেছানো। 

প্রথমে আগামী ডিসেম্বরের শেষ দিকেই টেস্ট সিরিজ শুরুর কথা ছিল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিলম্বের কারণ হিসেবে জানিয়েছে, করোনা-বিধির কারণে দেরিতে কিউইদের গ্রীষ্মকালীন সূচি মাঠে গড়াচ্ছে। সেখানে আগামী জানুয়ারির শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে। দুটি টেস্ট হবে মাউন্ট মাঙ্গানুই ও ক্রাইস্টচার্চে। এর পর প্রোটিয়াদেরও সমসংখ্যক টেস্ট সিরিজে আতিথ্য দেবে মধ্য-ফেব্রুয়ারিতে। মার্চে সংক্ষিপ্ত ফরম্যাটে অস্ট্রেলিয়াকেও আতিথ্য দেবে তারা। এপ্রিলে নেদারল্যান্ডসের সঙ্গে একটি টি-টোয়েন্টি আর তিন ওয়ানডেতে মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে হোম সিজন শেষ হবে।

অথচ বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে সেখানে কোন উল্লেখ নেই। বিসিবিও বলেছে, সেখানে কোন টি-টোয়েন্টি তারা খেলছে না! ফলে শুধু টেস্টের জন্যই বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। 

সাধারণত ঘরের মাঠে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক মৌসুম শুরু হয় ডিসেম্বরে। কিন্তু ভারত সফর শেষে কেন উইলিয়ামসনরা দেশে ফিরলে তখন করোনা-বিধি মানতেই হবে। সে কারণেই এবারের মৌসুম দেরি করে শুরু হচ্ছে তাদের। আর বাংলাদেশ ও প্রোটিয়াদের বিপক্ষে খেলতে যাওয়া চার টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে দুই দেশকে।
 
/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের