অসুস্থ হয়ে হাসপাতালে পেসার রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ২৩:৩৮আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২৩:৩৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ মিললেও রুবেল হোসেনের জায়গা হয় অতিরিক্ত ক্রিকেটার হিসেবে। সাইফউদ্দিনের ইনজুরির পরই মূল দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন। তবে কোনও ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি। দেশে ফিরে আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই পেসারকে।

বৃহস্পিতবার তার হাসপাতালে ভর্তির খবর জানিয়েছেন, স্ত্রী দোলা হোসেন। ফেসবুকে রুবেলের স্ত্রী লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। গতকাল রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন হাসপাতালে ভর্তি আছেন। সবাই দোয়া করবেন৷ মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, আমিন।’

জানা গেছে, বুধবার রাতে কাঁপুনি দিয়ে জ্বর উঠে। পরে বৃহস্পতিবার সকালে অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রুবেলের স্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখন কিছুটা ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন। কিছুক্ষণ আগে ইনজেকশন পুশ করা হয়েছে। ডাক্তার বলেছে টেনশনের কিছু নেই। শরীরে সামান্য কিছু ইনফেকশন হয়েছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম