বাংলাদেশিদের হাতে পাকিস্তানের পতাকা দেখে যা বললেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২১, ১৫:৩১আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫:৩১

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাংলাদেশি দর্শকদের পাকিস্তানকে নিয়ে উৎসব করতে দেখা গেছে। কেউ কেউ তো আবার পাকিস্তানের পতাকা নিয়ে হাজির হয়েছিলেন গ্যালারিতে! ম্যাচের শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন দলের সহ-অধিনায়ক শাদাব খান। এসময় ‘পাকিস্তান সমর্থক’দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্টেডিয়ামজুড়ে।

এদিকে মাঠের বাইরে পাকিস্তানের জার্সি গায়ে এক বাংলাদেশি যুবকের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুধু তা-ই নয়, গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের পাকিস্তানকে সমর্থন করতেও দেখা গেছে। যা দেখে কষ্ট পেয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ নিয়ে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন মাশরাফি। পোস্টে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘খেলার সঙ্গে কোনও কিছু মেলানো যায় না এটা ঠিক। কিন্তু খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ ওড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার।’

সবাইকে বাংলাদেশ চিৎকারে গ্যালারি মাতানোর আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি, স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশে ভারতের সফর নিয়ে যা জানা গেলো 
বিপিএল কি হচ্ছে?  
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ দিলেন সূর্যবংশী
সর্বশেষ খবর
তিতাস এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে 
তিতাস এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে 
সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩ মর্টার শেল, আতঙ্কে কাজ বন্ধ
সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩ মর্টার শেল, আতঙ্কে কাজ বন্ধ
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা সদস্য নিহত
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা সদস্য নিহত
বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী 
বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড