বন্ধুদের সঙ্গে খেলে মাঠ কাঁপালেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৪, ০২:০০আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০২:০০

ঈদের তৃতীয় দিন নড়াইলে এসে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে মাঠ কাঁপালেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। শনিবার (১৩ এপ্রিল) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজিত ৩ দিনব্যাপী আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে ১৯৯৯ ব্যাচের হয়ে মাঠে নামেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় মাশরাফির দল। ম্যাচে একটি উইকেট এবং ৩০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এ সময় মাশরাফির খেলা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী মানুষ।

ম্যাচ শেষে সাংবাদিকদের মাশরাফি বলেন, এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। অনেক ব্যাচ রয়েছে যে ব্যাচের বন্ধুদের অনেক বছর দেখা হয় না। ঈদের সময় ছুটি থাকে ৩ থেকে ৪ দিন। এবারের ঈদের সময়টা বিনোদনের মধ্য দিয়ে কাটানোর লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন। অন্যদিকে জুনিয়র যে ব্যাচ রয়েছে তারা মাঠমুখী হলে মাদক বা অসামাজিক কাজ থেকে দূরে থাকতে পারবে। খেলাধুলায় মনোযোগীরা অন্যায় কাজ থেকে দূরে থাকে। সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন করে এই টুর্নামেন্ট। এটা ইনশাআল্লাহ সামনে বছর আরও বড় পরিসরে হবে।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় গত ১২ এপ্রিল। শনিবার দ্বিতীয় দিনের মতো ম্যাচ অনুষ্ঠিত হয়। রবিবার ফাইনাল। টুর্নামেন্টে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে।

/আরআইজে/
সম্পর্কিত
৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজ কলকাতায়, শান্ত-মাশরাফিরা কী বলছেন
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তামিম-মাশরাফিরা  
তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি’
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী