জীবন পাওয়া করুনারত্নেই ভোগাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজকে

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ২১:০৭আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২১:০৭

গলে প্রথম টেস্টের প্রথম দিনটা দাপটেই কাটলো শ্রীলঙ্কার। অবশ্য এই দাপটের সঙ্গে জড়িয়ে ছিল ভাগ্যও। দিনভর ওয়েস্ট ইন্ডিজকে এমনই একজন শাসন করলেন, যাকে ১৪ রানেই আউট করা যেত! করুনারত্নের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৬৭ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ বেশ কিছু সুযোগ হাতছাড়া করায় সুযোগটা পুরোদিন কাজে লাগিয়েছে লঙ্কানরা। ১৪ রানে করুনারত্নের ক্যাচ মিস না হলে ম্যাচের গতিপথ ভিন্ন হলেও হতে পারতো। সুবর্ণ এই সুযোগ ছাড়াসহ আরও কিছু মিস সফরকারীদের ভীষণ পোড়ানোর কথা। কারণ এই ব্যর্থতায় প্রথম সেশনটি হয়ে থাকে উইকেটবিহীন!

দ্বিতীয় সেশনে ওপেনার পাথুম নিসাঙ্কার উইকেটটি যদিও নেওয়া গেছে। কিন্তু ততক্ষণে ৫৬ রান করে ফেলেছেন এই ওপেনার। আর ওপেনিং জুটিতে যোগ করেছেন ১৩৯ রান! তার পর দ্রুত সময়ের মাঝে ওশাডা ফার্নান্ডো (৩) ও অ্যাঞ্জেলো ম্যাথুজকে (৩) ফেরানো গেলেও লঙ্কানদের বড় কোনও পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ ফেলতে পারেনি। ততক্ষণে অধিনায়ক করুনারত্নে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন। সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে মিলে গড়েছেন অপরাজিত ৯৭ রানের জুটি! এর ফলে চওড়া হাসি নিয়েই মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। করুনারত্নে ১৩২ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে ডি সিলভা অপরাজিত ৫৬ রানে।

ক্যারিবীয়দের হয়ে দুটি উইকেটই নেন রোস্টন চেজ। একটি নেন শ্যানন গ্যাব্রিয়েল।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী