‘মানুষের মুখ বন্ধ করতে পারবো না, নিজেদের কান বন্ধ রাখতে হবে’

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৫ নভেম্বর ২০২১, ১৭:৫০আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৮:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টানা হারের গ্লানি নিয়েই দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের প্রথমটি শুরু হবে শুক্রবার। সমালোচনার মুখে পড়া বাংলাদেশ দল কি পারবে টেস্টে ঘুরে দাঁড়াতে? নাকি এই ফরম্যাটেও ভেঙে পড়বে। টেস্ট অধিনায়ক মুমিনুল অবশ্য এসব সমালোচনায় নিজেদের কান বন্ধ রাখতে বলেছেন।

বাংলাদেশকে নিয়ে নেতিবাচক ভাবার কারণ চট্টগ্রামে শেষ দুই টেস্টের ফল। এই মাঠে সর্বশেষ দুটি টেস্টের ফলাফল বাংলাদেশের পক্ষে নেই। এই ভেন্যুতেই টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এরপর গত ফেব্রুয়ারিতে নিশ্চিত জয়ের ম্যাচটি ক্যারিবীয়দের কাছে হেরেছিল ৩ উইকেটের ব্যবধানে! তবে এসব নেতিবাচক সব তথ্য আড়াল করে বাংলাদেশ দল তাকিয়ে আছে নিজেদের ভাগ্য বদলের মিশনে। সেজন্য মানুষের কথায় কান না দিয়ে নিজেদের কাজেই ফোকাস রাখছেন মুমিনুলরা।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক বলেছেন, ‘দেখেন বাংলাদেশ দল কিন্তু এমন না। এরকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নিয়ে নিই। আমি চেষ্টা করি বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস রাখতে।'

বাংলাদেশের টেস্ট অধিনায়ক আরও বলেছেন, 'নিজেদের ব্যাক করার জন্য নিজেদের নিয়েই কাজ করা উচিত। এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয়, নিজের কানটা বন্ধ করতে হবে।'

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের