দুই উইকেট শিকারে সকালে দারুণ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ১০:১৭আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০:৫৬

গতকাল লিটন দাস বলেছিলেন, সকালে ২-৩ উইকেট নিতে পারলে চট্টগ্রাম টেস্টে ভালো জায়গায় চলে আসবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিন স্বাগতিকরা সেটাই করে দেখালো। পাকিস্তানের ওপেনিং জুটির প্রতিরোধ ভেঙে দিয়েছেন তাইজুল ইসলাম। শুধু তাই নয়, পরের বলেও ফিরিয়েছেন নতুন নামা আজহার আলীকে। ফলে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১৬৫ রান। ক্রিজে আছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া আবিদ আলী (১০৭) ও বাবর আজম (৬)। পাকিস্তান পিছিয়ে আছে ১৬৫ রানে। 

তাইজুলের ৫৮তম ওভারের পঞ্চম বলেই উঠে লেগ বিফোরের আবেদন। আব্দুল্লাহ শফিক কাট করতে গিয়েছিলেন। কিন্তু দেরি করে ফেলায় বল প্রথমে আঘাত হানে প্যাডে। ফলাফল আম্পায়ার আঙুল তুলতে দেরি করেননি। ১৬৬ বলে ৫২ রান করে ফেলা এই ওপেনারকে সঙ্গে সঙ্গে ফিরতে হয়েছে সাজঘরে। তাইজুলের আঘাতে ভেঙেছে ১৪৫ রানের ওপেনিং জুটি। 

কাকতালীয় বিষয় হচ্ছে গতকালকে ঠিক একই ভঙ্গিতে আউটের সুযোগ ছিল শফিকের। কিন্তু বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বল ব্যাট না প্যাডে আগে লেগেছে, তা নিয়ে দ্বিধায় বাংলাদেশ রিভিউ নেয়নি। নিলে ৯ রানেই বিদায় নিশ্চিত হতো এই ব্যাটারের। তাহলে হয়তো দৃশ্যটাও ভিন্ন হতে পারতো! 

গতকালকের দুর্দান্ত জুটি ভেঙে ফেলার পর স্বাভাবিকভাবেই নতুন ব্যাটসম্যান নড়বড়ে থাকেন। পরের বলে এই নড়বড়ে পরিস্থিতির শিকার হয়েছেন আজহার আলী। লেগ বিফোরে সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলবার আগেই।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩৩০ রানে গুটিয়ে দিয়ে গতকাল পাকিস্তান দুই সেশন পার করে দেয় কোনও উইকেট না হারিয়ে। বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছিল ১৪৫ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী