লিটনকে চার-পাঁচ নম্বরে দেখছেন ডমিঙ্গো!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৯ নভেম্বর ২০২১, ২৩:০৯আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২৩:০৯

চট্টগ্রাম টেস্টে লিটন দাসের ব্যাটিংয়ে মুগ্ধ প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। চমৎকার পারফরম্যান্সে ব্যাটিং অর্ডারে প্রমোশনও দিয়ে দিলেন তিনি- আগামী একবছরের মধ্যে লিটনকে দেখা যেতে পারে চার কিংবা পাঁচ নম্বরে!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন লিটন দাস। যে কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকেও বাদ পড়েছিলেন। তবে ফরম্যাট বদলানোর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নতুন রূপেই দেখা দিলেন তিনি। যদিও গত কয়েক টেস্ট ধরে এই ফরম্যাটে বাংলাদেশ দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনি। চলতি বছর উইকেটকিপার ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি গড় তার। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে দারুণ দুটি ইনিংস খেলেছেন তিনি।

দুই ইনিংসেই লড়াই করেছেন লিটন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে টেলএন্ডারদের নিয়ে হাফসেঞ্চুরি পেয়েছেন এই উইকেটকিপার। সব মিলিয়ে ১৭৩ রান এসেছে তার ব্যাট থেকে। লিটনের এমন ইনিংসে মুগ্ধ ডমিঙ্গো।

চতুর্থ দিনের খেলা শেষে প্রধান কোচ বলেছেন, ‘গত ১৮ মাসে লিটনের গড় ৬০-এর কাছাকাছি। এই সময়টাতে সে (লিটন) দারুণ কিছু ইনিংস খেলেছে। আমরা তার জন্য ছয় বা সাত নম্বরে একটি ভালো জায়গা খুঁজে পেয়েছি, যা তাকে লোয়ার অর্ডারের সঙ্গে ব্যাট করতে আত্মবিশ্বাস দিয়েছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমরা জানি সে অসাধারণ একজন খেলোয়াড়। টেস্ট ক্রিকেটে তার পথ খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। গত একবছরে সে টেস্টে আমাদের জন্য ইতিবাচক অনেক কিছুই দিয়েছে। হয়তো আগামী একবছরের মধ্যে তাকে চার বা পাঁচ নম্বরে দেখা যেতে পারে।’

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের