চোট কাটিয়ে অনুশীলনে সৌম্য, ফিরেছেন লিটনও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান সৌম্য সরকার। এই চোটে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে পারছিলেন না তিনি। অবশেষে মাঠে ফিরেছেন মারকুটে এই ব্যাটার। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সৌম্যকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে।

মঙ্গলবার অনুশীলনে ফিরে থ্রো ডাউনে সৌম্য আধাঘণ্টার মতো ব্যাটিং করেছেন। পাশাপাশি মূল মাঠে রানিং সেশনও করেছেন। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, সৌম্যর উন্নতি বেশ আশাব্যঞ্জক। এখন পুরোপুরি সেরে উঠেছেন তিনি। ম্যাচ ফিটনেসের জন্য আরও কিছুটা সময় পেলে দ্রুত ফিরতে পারবেন বলেই আশা করছে মেডিকেল বিভাগ।

গত ১৮ মার্চ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পান সৌম্য। ওই সময় ঘাড়েও আঘাত লাগায় কনকাশন বদলি নামানো হয়।

এদিকে, ছুটি কাটিয়ে ফিরেছেন লিটন দাসও। মঙ্গলবার লিটনকে মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। প্রায় ঘণ্টা দেড়েক অনুশীলন করে বেরিয়ে যান ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেননি তিনি। আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজন জানান, সুপার লিগ থেকে লিটনকে দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম