সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৫:৫৬আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬:৩২

২০১১ সালে কলকাতার জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যাত্রা শুরু করেছিলেন সাকিব আল হাসান। টানা কয়েক বছর খেলার পর কয়েকটি দল ঘুরে গত মৌসুমেই কলকাতায় ফিরেছিলেন। তবে ২০২২ সালের নতুন মৌসুমের জন্য তাকে ধরে রাখেনি কেকেআর। এবার তাই বাংলাদেশি অলরাউন্ডারকে খেলতে হলে নিলামে দল খুঁজে পেতে হবে। গতবার ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে নিলেও এবার আর তার সঙ্গে চুক্তি করেনি কলকাতা।

আগামী মৌসুমে আইপিএল হবে ১০ দল নিয়ে। মঙ্গলবার রাত পর্যন্ত পুরনো ক্রিকেটারদের ধরে রাখার সময় ছিল ফ্র্যাঞ্চাইজিদের। সব মিলিয়ে সর্বোচ্চ দুজন বিদেশিসহ চার খেলোয়াড়কে রেখে দিতে পারবে দলগুলো। 

২০১১ সালে এই কলকাতা দিয়েই সাকিবের আইপিএল পথচলা শুরু। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি কাটিয়েছেন ছয় বছর। এরপর ২০১৮ সালে যোগ দেন হায়দরাবাদে। সেখানে দুই বছর কাটানোর পর গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। ওই হিসাবে তিন বছর পর আবার পুরনো ক্লাবে ফিরেছিলেন। 

এখন অবধি চারটি ফ্র্যাঞ্চাইজি তাদের চার ক্রিকেটারকে ধরে রাখার ঘোষণা দিয়েছে। কলকাতা এবার আগের মৌসুমে খেলা সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে রেখে দিয়েছে। এছাড়া চেন্নাইয়ের রিটেইন করা খেলোয়াড়রা হলেন রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় ও মঈন আলী। দিল্লি ধরে রেখেছে ঋষভ পান্ত, পৃথ্বী শ, অক্ষর প্যাটেল ও আইনরিখ নর্কিয়াকে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম