জয়ের অভিষেকের দিনে টস জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ০৯:৩৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০:০২

সিরিজের প্রথম টেস্টে টস জিতলেও দ্বিতীয় ও শেষ টেস্টে টস ভাগ্য হাসেনি বাংলাদেশের। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 

সিরিজে সমতা ফেরাতে বেশ কিছু পরিবর্তন এসেছে স্বাগতিক শিবিরে। অভিষেক হচ্ছে ওপেনিং ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। সুস্থ হয়ে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের একাদশে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ৭ জন, পেসার দু’জন ও স্পিনার রয়েছেন দু’জন।

বাংলাদেশ দলে মোট তিনটি পরিবর্তন এসেছে। ইয়াসির আলী, সাইফ হাসান ও আবু জায়েদ ছিটকে গেছেন। সাকিবের সঙ্গে ফিরেছেন জয় ও খালেদ আহমেদ। পাকিস্তান দলে কোনও পরিবর্তন নেই। প্রথম টেস্টের একাদশ নিয়েই তারা মাঠে নামছে। 

সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটের ব্যবধানে জিতেছে পাকিস্তান। স্বাগতিকরা চাইছে এই টেস্ট জিতেই সমতা ফেরাতে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।  

পাকিস্তান একাদশ: আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নুমান আলী ও শাহীন আফ্রিদি।

/আরআই /এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম