আরও দুই বছর বাংলাদেশের সঙ্গে হেরাথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ২২:২৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২২:২৪

নিউজিল্যান্ড সফরের আগে রঙ্গনা হেরাথের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে, আগামী দুই বছরের জন্য হেরাথকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সাবেক লঙ্কান স্পিনার কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গে। ২০২৩ সালে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ দিয়ে শেষ হবে চুক্তির মেয়াদ। হেরাথের সঙ্গে চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। চুক্তি নবায়ন না হওয়ার কারণেই মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি।

বাংলাদেশ দল বুধবার দিবাগত রাত ১টায় নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে। হেরাথ শ্রীলঙ্কা থেকে সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেবেন দলের সঙ্গে। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের আগে স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। 

শ্রীলঙ্কার হয়ে ৯৩ টেস্ট, ৭১ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি খেলা হেরাথ ২০১৮ সালে অবসর নেন। ৪৩৩ টেস্ট উইকেটের মালিক হেরাথের আন্তর্জাতিক কোচিং শুরু হয় বাংলাদেশ দিয়েই। এবার দীর্ঘ মেয়াদে জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হলেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি