আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপল। বিশ বছর আগে অভিষেক হওয়া এই ক্রিকেটার নিজের অবসরের কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ইমেইলের মাধ্যমে জানান।
এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সভাপতি ডেভ ক্যামেরন বলেন, ‘বিশ্বব্যাপী আমরা শিবের ভূমিকাকে স্বীকার করি এবং তাকে আগামীর জন্য শুভ কামনা জানাই।’
চন্দরপল এখন পর্যন্ত ১৬৪টি টেস্ট এবং ২৬৮ টি ওয়ানডে খেলেছেন। মূলত অবসরের ঘোষণা তখনই আসলো যখন আইসিসি মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ (এমসিএল) এর ব্যাপারে কিছুটা কড়াকড়ি আরোপ করলো। আইসিসি বলেছিল আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েই এমসিএল- এ অংশ নিতে হবে।
/এফআইআর/








